
বাংলাদেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘অনেকে আতঙ্কিত হয়ে বাড়তি তেল সংগ্রহ করছেন। যুদ্ধের সমাপ্তি নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে বিধায় রেশনিং-এর ব্যবস্থা করা হয়েছে।’
আজ শনিবার (৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, গতকালকেও বলেছি, আজকেও বলছি, তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এইজন্যই, যে যুদ্ধ শেষ হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা আছে। সেজন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই।’
ঢাকাসহ সারাদেশের ফিলিং স্টেশনগুলোতে এখন দিন-রাত হাজার হাজার যানবাহন অপেক্ষা করছে। তেল কেনার বাড়তি চাপের কারণে অনেক ফিলিং স্টেশনেই তেল শেষ হয়ে যেতে দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেট কারসহ আরও কয়েকটি যানবাহনের দৈনিক তেল উত্তোলনের সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার।
মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পৃথিবীতে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিকভাবে মানুষের মাঝে জ্বালানি নিয়ে উদ্বেগ বেড়েছে। আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছিলাম এবং ওনাকে ব্রিফ করলাম।’
বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি তেলের মজুতের কোনো সংকট নেই জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আগামী ৯ মার্চ আরও ২টা ভ্যাসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি সবার কাছে অনুরোধ করব, এই তাড়াহুড়া করে তেল কেনার দরকার নাই। আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে, এটার জন্য লাইন দিয়ে সারারাত জাগার কোনো প্রয়োজন নাই। সাধারণভাবে পাম্পে গেলে তেল পাওয়া যাবে।’
কিছু কিছু পাম্পে তেল না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে তারপরে তো আর পাবে না, তার পরের দিন ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি। আমরা দেখব যাতে এরকম না হয়।’

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে বদলিপূর্বক প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
২৩ মিনিট আগে
নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায় এবং রেঞ্জ ও ডিআইজি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের উচ্চপদস্থ ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
হলফনামায় প্রার্থীর নির্ভরশীলদের আয়কর তথ্য দেওয়া ও জামিনে মুক্ত থাকলে আদালতের সত্যায়িত অনুলিপি দেওয়া ‘ঐচ্ছিক’ করা হয়েছে। আর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন অভিযুক্ত হওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
১ ঘণ্টা আগে