
সংরক্ষিত নারী আসন বাড়ানোর পাশি সরাসরি নির্বাচন চেয়েছেন নারী নেত্রীরা। আজ শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টেলিভিশনের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমনটাই উঠে এসেছে।
বৈঠক শেষে বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী বলেন, আমরা সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০টি করার কথা বলেছি। সাংবাদিক আয়েশা কবীর বলেন, নির্বাচনে নারীদের অধিকার, ভূমিকা ও সুযোগ দিতে হবে। প্রার্থী ও ভোটার হিসেবে শুধু নারীই না পুরুষদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেছি।
তৃণমূল নারী নেত্রী ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম বলেন, ‘আমরা চাচ্ছি সংসদে সরাসরি নির্বাচন করে যাবো। সংরক্ষিত রাখার দরকারটা কি? সংরক্ষিত যারা হচ্ছে তারা ওই পরিমাণ কাজ পাচ্ছে না। আর উপজেলা ভাইস চেয়ারম্যান যারা আছে তাদের কোনো সাইনিং পাওয়ার নাই। সাইনিং পাওয়ার না দেওয়ায় মানুষের কাছে আমরা জবাব দিতে পারি না। সেই ক্ষেত্রে এই পদ না থাকাই ভালো।’
বৈঠকের পর ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে নারীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। তারা রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখা বাধ্যতামূলক করা, নির্বাচনে ব্যয় কমিয়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা, সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা ১০০ বা ১৫০টি করার প্রস্তাব করেছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে