জ্বালানি ঘাটতির কারণে বিদ্যুতের যে সংকট চলছে, তা শিগগিরই শেষ হচ্ছে না। ব্যবহারের চাহিদা যদি ২ হাজার মেগাওয়াট কমিয়ে আনা যায়, তাহলে সেপ্টেম্বরের শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তৌফিক-ই-ইলাহী।
প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ঘাটতি যে এখানেই শেষ, তা বলা যাবে না। পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা শুধু ভবিষ্যৎ বলবে। বিদ্যুৎ-সংকটের বর্তমান অবস্থা সেপ্টেম্বর পর্যন্ত সাসটেইন করতে পারলে অবস্থার উন্নতি হবে। এ জন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে।
মানুষের সচেতনতা ও কিছু পদক্ষেপ নিলে বিদ্যুতের চাহিদা কমবে জানিয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, সরকারি-বেসরকারি অফিস টাইম এগিয়ে আনতে হবে। সন্ধ্যা ৭টার মধ্যে বিয়েশাদিসহ সামাজিক অনুষ্ঠান শেষ করতে হবে। অফিস ও বাসায় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না।
প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে ১৪ হাজার মেগাওয়াট। সাশ্রয় করে সেপ্টেম্বর পর্যন্ত চাহিদা ২ হাজার মেগাওয়াট কমাতে পারলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে।’

প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। এরই ধারাবাহিকতায় তাকে আজ হাজির করার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
৬ মিনিট আগে
ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নতুন ও দূরদর্শী বিএনপি সরকার বিনিয়োগকারীদের পাশে থাকবে এবং ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করবে।
৭ মিনিট আগে
এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে