
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
আজ মঙ্গলবার সেনাসদরে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন।

কক্সবাজারে জমির নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে ৯ শতক জমি লিখে নেওয়ার অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব দায়িত্বে থাকা পঙ্কজ বড়ুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে পঙ্কজ বড়ুয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ...
৯ মিনিট আগে
সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ ও গুরুত্বারোপ করা হয়। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সামাজিক নিরাপত্তার সেবা পায় এবং রাজনৈতিক বিবেচনা করা না হয়, সে বিষয়ে আমরা বলেছি। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি সার্বিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ নিয়ে আলোচনা হয়
২১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাওয়া ২৫টি বোয়িং উড়োজাহাজের ক্রয়মূল্য সরকারি বাজেট থেকে সরাসরি পরিশোধ করা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানের নিজস্ব আয় ও উপযুক্ত অর্থায়নের মাধ্যমে ধাপে ধাপে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা হবে...
৪১ মিনিট আগে
রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা, ভূমি ও বাড়ি দখল এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ৩৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা এসব ঘটনায় উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এসব ঘটনার
১ ঘণ্টা আগে