
মালয়েশিয়ায় পাসপোর্ট আবেদন জমা দিতে গেলে প্রবাসী বাংলাদেশিদের মারধর করে সেখানকার বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলের নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
আজ বুধবার (২০ নভেম্বর) হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্ট আবেদন জমা দিতে গেলে তাঁদের ওপর নিরাপত্তা প্রহরীরা বলপ্রয়োগ করেছেন। বিষয়টি কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে। হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখছে ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার দিয়ে হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অনিবার্য কারণে এমআরপি প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় ই-পাসপোর্ট সেবা গ্রহণের জন্য প্রতিদিন হাজার হাজার সেবাপ্রত্যাশী অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইএসকেএল অফিসে ভিড় জমাচ্ছেন। ধারণক্ষমতার বাইরে সেবাপ্রত্যাশীদের উপস্থিতির কারণে সেবা প্রদানসহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিপুলসংখ্যক সেবাপ্রত্যাশীদের আগমন ইএসকেএল ও এর আশপাশের এলাকার সামগ্রিক পরিবেশ-পরিস্থিতিতে প্রভাব ফেলছে এবং শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।
এ অবস্থায় সেবাপ্রত্যাশীদের এই নম্বরে (০৩৯২১২০২৬৭) কল করে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট সেবা নিতে ইএসকেএলে আসার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, পাসপোর্ট সেবা নিতে প্রতিদিনই বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলে জড়ো হচ্ছেন হাজার হাজার প্রবাসী। গভীর রাত থেকেও অপেক্ষমাণ থাকছেন অনেকে। সেবাপ্রত্যাশীদের নিয়ন্ত্রণে সম্প্রতি স্থানীয় নিরাপত্তাকর্মীর মারধরের শিকার হন সেবা নিতে যাওয়া বাংলাদেশিরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের ক্ষোভের মুখে পড়ে ইএসকেএল ও বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শীর্ষ পর্যায়ের বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে তাঁর আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। গতকাল রোববার রাতে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘আরও দ্রুত হওয়া উচিত।’
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অন্তত ৫১৯ জন বন্দীকে দুই বছর পরও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১৮২ জনের পরিচয়ই শনাক্ত করা যাচ্ছে না। নরসিংদী ও শেরপুর কারাগার থেকে পলাতক এই বন্দীদের মামলাসহ অন্যান্য কোনো তথ্য নেই কারা অধিদপ্তরের নথি কিং
৯ ঘণ্টা আগে
ভোটে জিতে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব কর্মসূচিগুলো এগিয়ে নিতে কাজ করছিল সরকার। অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক-শ্রমিকের স্বস্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিন্তু দেশজুড়ে হঠাৎ করে গ্যাস-বিদ্যুতের সংকটে এর অনেক কিছুই যেন বড় পরীক্ষার মুখে...
৯ ঘণ্টা আগে
উড্ডয়নের পর কারিগরি ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। রোববার (১৬ আগস্ট) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১২৭ জন যাত্রী ছিল। পরে তাদের অন্য একটি ফ্লাইটে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
১১ ঘণ্টা আগে