চলমান তাপপ্রবাহের কারণে অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার আবশ্যকতা নেই বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ শনিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ১৪ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি আজ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনায় বসেন। বেলা ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে গত বৃহস্পতিবারই জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়েছে, অধস্তন আদালতের বিচারক এবং আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক-সংক্রান্ত হাইকোর্ট বিভাগের গত বছরের ২৮ অক্টোবরের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে ২০২১ সালের ৩০ মার্চের বিজ্ঞপ্তি পুনর্বহাল করা হলো। এ অবস্থায় দেশের সব অধস্তন আদালতের বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরার আবশ্যকতা নেই।
এর আগে, উচ্চ তাপমাত্রার প্রেক্ষাপটে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম এবং শীতকালীন ভিন্ন ড্রেস কোড নির্ধারণের জন্য গত ১৮ এপ্রিল দুই আইনজীবী প্রধান বিচারপতি বরাবর আবেদন করেন। আর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আইনজীবীদের পোশাকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে বৃহস্পতিবার সারা দেশের ২০ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর আবেদন করেন। এ ছাড়া একই দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারাও এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে অনুরোধ জানান।

বোরো ধানের ভরা মৌসুমে মাথায় হাত কৃষকের। ডিজেল নেই পাম্পে, থাকলেও মেলে না চাহিদামতো। ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে খালি হাতে ফিরছেন অনেকে। জ্বালানি না পেয়ে সেচ বন্ধ। যে সময় কৃষকের মুখে হাসি থাকার কথা, সেই সময়ে তাঁদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের সীমান্ত ৪ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ। দীর্ঘ এই সীমান্ত পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায়ই গুলি চালানোর ঘটনা ঘটিয়ে থাকে। এবার বাংলাদেশ সীমান্তে যান্ত্রিক নজরদারির পাশাপাশি সীমান্তে বিষধর সাপ এবং কুমিরের মতো হিংস্র সরীসৃপ প্রাণী ছেড়ে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করছে তারা।
৬ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর সরকারের জবাবদিহি নিশ্চিত করতে জারি করা কয়েকটি অধ্যাদেশ বাতিল এবং অনেকগুলো যাচাই-বাছাই করে পরে নতুন করে সংসদে তোলার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
৬ ঘণ্টা আগে
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
১০ ঘণ্টা আগে