
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জাতীয় গ্রিডে ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে উৎপাদিত সৌরবিদ্যুতের ১ হাজার ইউনিট নিজস্ব চাহিদায় ব্যবহার করা হয়েছে এবং আরও ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শুধু ঘোষণা দিয়ে থেমে থাকেননি বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডিদের (এলজি) অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এসব কথা বলেন মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, সমবায় ভবনসহ সব জাতীয় ও সরকারি ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসা হিসেবেও দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়ন হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন তাঁরা সরাসরি তদারকি করছেন।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়ে মীর শাহে আলম বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় বিভিন্ন দাবি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব হবে।

বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে। এশিয়ার এই উত্থান বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে এশিয়ার আঞ্চলিক সরবরাহশৃঙ্খল ও বাজারের সঙ্গে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়াল
১ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও আস্থাই এ সম্পর্ককে বিশেষ করে তুলেছে...
১ ঘণ্টা আগে
রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হয়ে উঠছে উল্লেখ করে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের তৈরি কোনো সমস্যা নয় এবং এই সংকটের ভার চিরকাল বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়।
৫ ঘণ্টা আগে
আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে হোয়াইট হাউসের বরাদে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
৭ ঘণ্টা আগে