পদ্মা ব্যাংকের ইভিপি এম আতিফ খালেদ ও সিএসও মো. শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের এই দুই সহযোগীর দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে তাঁর অবর্তমানে তাঁর দেশীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এ দুজন ব্যক্তি তাঁর সহযোগী হিসেবে কাজ করছেন মর্মে গোপন সূত্রে ও প্রাপ্ত তথ্যপ্রমাণে পাওয়া যাচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আবশ্যক।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
রূপালী ব্যাংকের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ এবং ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে। এ জন্য দুদকের সহকারী পরিচালক (ব্যাংক) মোহাম্মদ আজগর হোসেনকে দলনেতা করে উপসহকারী পরিচালক মো. ইয়াছিন মোল্লাসহ দুই সদস্যের একটি অনুসন্ধানী দল গঠন করা হয়েছে।
১২ মিনিট আগে
প্রাথমিক ও মাধ্যমিকের অনেক শিক্ষক সংসার চালাতে ক্লাস শেষে কৃষিকাজের মতো দ্বিতীয় কাজে যেতে বাধ্য হন, জাতীয় সংসদে এমন বাস্তবতা তুলে ধরে তাঁদের সম্মানী বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৪২ মিনিট আগে