আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
মুসলমানদের জন্য পবিত্র শবে মেরাজ অত্যন্ত মহিমান্বিত। পবিত্র কোরআনে এই অলৌকিক ঘটনাকে ইসরা (রাতে ভ্রমণ) ও মেরাজ (ঊর্ধ্বগমন) হিসেবে বর্ণনা করা হয়েছে।
পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে।
এ উপলক্ষে দেশের সব মসজিদ, মাদ্রাসা, খানকা, ধর্মীয় ও সামাজিক সংগঠন ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে।
আজকের মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা মসজিদে মসজিদে, নিজ নিজ ঘরে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন।
শবে মেরাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
এই ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহর নির্দেশ নিয়ে এ রাতেই প্রিয় নবী (সা.) প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান মানবজাতির কাছে পৌঁছে দেন।
নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হজরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন।
কোরআনে বর্ণিত এই ঘটনাকে বলা হয় ‘ইসরা’। এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত।

অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সরকার, গণমাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁরা বলছেন, ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের গতি বাড়লেও এর সঙ্গে পাল্লা দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি বাড়ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও সংবাদপত্রের ভবিষ্যতের জন্য...
২৭ মিনিট আগে
নতুন ইলেকট্রিক বাস-ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারের প্রতিশ্রুতি, নীতি ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের উদ্যোগের সুফল যেন দ্রুত প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২, স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
২ ঘণ্টা আগে