
২০০৯ থেকে গত ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্য, বঞ্চনা, অবিচার বা প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তাদের তালিকাভুক্ত করতে চায় সশস্ত্র বাহিনী। ভুক্তভোগী কর্মকর্তাদের তাঁদের আবেদনের মূল কপি (হার্ড কপি) ২১ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটির সভাপতি বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা তাঁদের আবেদন সদস্যসচিব, মহাপরিচালক, প্রশাসন ও ব্যবস্থাপনা পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাসে সরাসরি পাঠাবেন।
এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যের শিকার হয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ৪০০ সদস্য পুনর্বহালের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছিলেন। চাকরিচ্যুত কর্মকর্তারা দাবি করেন, তাঁদের অন্যায়ভাবে ১৮৫৭ সালের ব্রিটিশ আমলের আইনের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমান সরকারের কাছে পুনর্বহালের জন্য আবেদন করা হলেও কেউ তাঁদের আহাজারি শুনছে না।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কীভাবে একটি পেশাদার রাষ্ট্রীয় সংস্থা থেকে ব্যক্তিগত ও দলীয় ‘পৈশাচিক লাঠিয়াল বাহিনীতে’ রূপান্তর করা হয়েছিল, তার এক রোমহর্ষক চিত্র তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর আনসার উদ্দিন খান পাঠান।
৪২ মিনিট আগে
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৪৪ মিনিট আগে
দীর্ঘ দুই দশকের অপেক্ষা আর রক্তক্ষয়ী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী মঙ্গলবার শপথ নেবে।
২ ঘণ্টা আগে