
পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন সহসাই উঠছে না বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের মতবিনিময়ে এ ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে।
সাম্প্রতিক রোহিঙ্গারা অনেক পাসপোর্ট করেছেন, এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ কারণেই পুলিশ ভেরিফিকেশনটা তুলে দেওয়া হচ্ছে না। তবে পুলিশ সংস্কার কমিশন এ ব্যাপারে কী মতামত দেয় সেটিও দেখতে হবে।’
পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন জনপ্রশাসন-বিষয়ক সংস্কার কমিশনের প্রধান মুয়ীদ চৌধুরী।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট পেতে এখনো ভোগান্তি হচ্ছে। সেই ভোগান্তি কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে অবস্থানকারী বিভিন্ন বিদেশিদের আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সঠিক কাগজপত্রসহ তথ্যপ্রমাণ দেখাতে না পারলে তাদের আইনের আওতায় আনা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল
৮ মিনিট আগে
সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের চালানো হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন...
৩২ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, অনেকগুলো টার্গেট ঠিক করেছেন। সেই টার্গেটগুলো অর্জনের জন্য অবশ্যই সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা, নিরাপত্তাহীনতা বা বৈষম্যের কারণে থেমে না যায়, সরকার তা নিশ্চিত করতে চায়। প্রতিটি কন্যাশিশু যেন শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ হয়ে নিজের সম্ভাবনা বিকাশের সমান সুযোগ পায়, সেটিই বর্তমান সরকারের অঙ্গীকার।
২ ঘণ্টা আগে