
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা-না থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকের পর বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি বিষয়ে আলোচনা হয়েছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে।’
সূত্র বলছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে ছাত্রদের দাবি থাকলেও কোনো কোনো রাজনৈতিক দল বলছে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে এবং সেটা তারা চায় না। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রধান্য দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
একারণে রাষ্ট্রপতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সমাধানের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ, যা নিয়ে দলগুলোর সঙ্গে আরও বৈঠক করার প্রাথমিক ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) অংশীদার সদস্য হওয়ার আবেদনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশ তাদের বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে আরও উন্নীত করে নতুন যুগে...
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল শনিবার বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে শুক্রবার রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে...
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
৯ ঘণ্টা আগে
কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সীমান্তে কাউকে এনে পুশ ইন করিয়ে দেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা যথাযথ প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তাহলে তা কূটনৈতিক চ্যানেলে পাঠানো যেতে পারে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে
১২ ঘণ্টা আগে