
আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বইমেলায় এবারের প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। বাংলা একাডেমিতে আজ বেলা ২টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর সবার জন্য মেলার দ্বার খুলবে।
একুশে বইমেলা এবার চলবে ১৫ মার্চ পর্যন্ত; সব মিলিয়ে মোট ১৮ দিন। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার প্রাঙ্গণ খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর মেলায় প্রবেশ করা যাবে না।
বাংলা একাডেমির তথ্যমতে, এবারের মেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এগুলোর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান থাকবে। মোট ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটল ম্যাগাজিনের স্টল থাকছে। শিশু চত্বরে অংশ নিচ্ছে ৬৩টি প্রতিষ্ঠান। প্রতিদিন বেলা ৩টায় বইমেলার মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’।
এ ছাড়া অমর একুশে পালনের অংশ হিসেবে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মেলাকে পরিবেশবান্ধব ও ‘জিরো ওয়েস্ট’ (আবর্জনামুক্ত) করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে পলিথিনমুক্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এখন রমজান মাস হওয়ায় মুসল্লিদের জন্য সুরা তারাবি নামাজের ব্যবস্থাও থাকবে।
মেলা নিয়ে নিরাপত্তাব্যবস্থা
বইমেলাকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। এতে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, বইমেলায় ‘মব’-এর কোনো আশঙ্কা নেই। অন্তর্বর্তী সরকারের সময় ‘মব’-এর অনেক ঘটনা ঘটে। গত বইমেলাতেও মব সৃষ্টি করা হয়েছিল। এ কথা উল্লেখ করে এবারের বইমেলায়ও নিরাপত্তা ঝুঁকি ও মবের শঙ্কা আছে কি না—সাংবাদিকেরা তা জানতে চেয়েছিলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার জবাবে বলেন, ‘এবার বইমেলা ঘিরে কোনো আশঙ্কা নেই। তারপরও আমাদের যথাযথ ব্যবস্থা আছে। এখন পর্যন্ত মবের কোনো আশঙ্কা নেই, তবু আমাদের প্রস্তুতি রয়েছে।’
বইমেলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্য এলাকায় ভারী যান চলাচল বন্ধ থাকবে। টিএসসি-দোয়েল চত্বর সড়ক প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে এবং তিন নেতার মাজার পর্যন্ত ব্যারিকেড থাকবে। দর্শনার্থীদের গাড়ির জন্য মুহসীন হল মাঠ, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী
দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক-২০২৬ তুলে দেওয়া হবে। আজ বেলা ১১টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট সুধীগণ উপস্থিত থাকবেন।

লোকসানকৃত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যায়, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ-মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে বিভিন্ন পদে সাড়ে ১৩ হ
৫ ঘণ্টা আগে
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার পর এক যুবককে লিবিয়ায় পাচার করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৫ ঘণ্টা আগে