উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সম্প্রতি বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাঁর এই দাবি সত্য নয়।’
পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও বলেছে, গত কয়েক দশকে নিষিদ্ধঘোষিত এই দুই গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যেই সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১১ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১৫১টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং এতে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প পরিচালিত হচ্ছে। এত বড় একটি কর্মসূচিতে জনগণের প্রত্যাশা পূরণ না হলে তা সরকার ও সংশ্লিষ্ট সকলের জন্য বিব্রতকর হবে।
২২ মিনিট আগে
মানবিক বিবেচনা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ক্ষমতার আওতায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি কার্যকর করা হবে।
১ ঘণ্টা আগে
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নির্ধারিত সময়ের আগে জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে