
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃক দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে দৈনিক এক ঘণ্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে সরকারের জ্বালানি সাশ্রয় কর্মসূচির প্রতি সংহতি এবং গ্রাহকসেবা ও রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বাপবিএ) জানিয়েছে, আগামীকাল রোববার (১৪ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৬ হাজার কর্মকর্তা-কর্মচারী প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা করে কাজ করবেন। সংগঠনটির দাবি, এই কর্মসূচির মাধ্যমে জাতীয় সেবায় প্রায় ৭ লাখ ৮২ হাজার অতিরিক্ত কর্মঘণ্টা যুক্ত হবে।
আজ শনিবার বাপবিএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (১১ জুন) সংগঠনের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত কাজের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, গ্রাহকসেবার মান উন্নয়ন, বকেয়া বিল আদায় ও রাজস্ব আহরণ বাড়ানো এবং মাঠপর্যায়ের তদারকি জোরদার করার লক্ষ্য রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বিদ্যমান সমস্যা নিয়ে ২০২৪ সালের শুরু থেকে তারা যৌক্তিক দাবি জানিয়ে আসছে। এ সময় সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে একাধিক কমিটি গঠন করা হয় এবং সুপারিশও প্রণয়ন করা হয়। দাবি উত্থাপনের কারণে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ইতিমধ্যে আদালত অব্যাহতি দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ২০২৫ সালের ২ ডিসেম্বর কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের শাস্তি প্রত্যাহারের নির্দেশনা এবং ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি চাকরিচ্যুত ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের নির্দেশনা দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করা হয়।
এই অবস্থায় বিদ্যুৎ বিভাগের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, বিদ্যমান সমস্যার ন্যায়সংগত সমাধান হলে গ্রামীণ বিদ্যুৎ-ব্যবস্থার কার্যকারিতা ও গ্রাহক-সন্তুষ্টি আরও বাড়বে।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে।
২ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
৬ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
৬ ঘণ্টা আগে
২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
৭ ঘণ্টা আগে