
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীল জোরদারে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা সোয়া ৩টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট হাসিনাপাড়া সংরক্ষিত বনে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার আগামী ৫ বছর দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মালুমঘাট হাসিনাপাড়ার সংরক্ষিত বনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বৃক্ষরোপণ করেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাও বৃক্ষরোপণ করেন।
এর আগে বন বিভাগ মাটি খুঁড়ে ২ হাজার গর্ত প্রস্তুত করে। সেখানে গর্জন, ঢাকি জাম, তেলসুর, দারমেরা, সিভিট, নিম, চম্পা, ছাতিমের চারা ছাড়াও আরও ১২ প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সরকার গঠন করলে দেশে বৃক্ষরোপণ করব। দেশে বৃক্ষরোপণ অভিযান করব। আমাদের লক্ষ্য থাকবে, ৫ বছরে আমরা ২৫ কোটি গাছ রোপণ করব।’
জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে—এই চিন্তা থেকে আজ থেকেই যাঁর যেখানে সম্ভব একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। আমরা যেন এই বৃক্ষরোপণ অভিযান সফল করতে পারি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুক ভরে শ্বাস নিতে পারে।’

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃক দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে দৈনিক এক ঘণ্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে সরকারের জ্বালানি সাশ্রয় কর্মসূচির প্রতি সংহতি এবং গ্রাহকসেবা ও রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যেও এ উদ্যোগ...
১৭ মিনিট আগে
চার দিনের সরকারি সফর শেষে আজ বেলা ২টায় ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল। চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আজ চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান..
২ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে সৌহার্দ্য ও দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে বার্ষিক ‘সিজনস বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের অংশ হিসেবে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের ১ হাজার ৭৫০ কেজির বেশি উৎকৃষ্ট মানের আম উপহার দিয়েছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা গ্রামের মোরারপাড়া কবরস্থানে গিয়ে তিনি ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
৩ ঘণ্টা আগে