
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রতিবছরের মতো এবারও সুখী দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১৪৭টি দেশ ঠাঁই পেয়েছে। এই দেশগুলোর মধ্যে বলা যায়, বাংলাদেশের অবস্থান একপ্রকার তলানিতেই। ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। আর তালিকার শীর্ষ দেশ ফিনল্যান্ড এবং সবচেয়ে তলানির দেশ আফগানিস্তান।
ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওয়েলবিং রিসার্চ সেন্টার ব্রিটিশ জরিপ সংস্থা গ্যালপ ও জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের সহায়তায় এই তালিকা প্রস্তুত করেছে। এ বছর এই তালিকা প্রস্তুত করা ক্ষেত্রে মানুষের সুখ বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের আদানপ্রদান, যত্ন, দয়া ইত্যাদির মতো বিষয় আমলে নেওয়া হয়েছে।
এই তালিকায় টানা ৮ম বারের মতো শীর্ষে অবস্থান করছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। এই অঞ্চলেরই দেশ ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন আছে যথাক্রমে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে। ইউরোপের দেশ নেদারল্যান্ডস আছে তালিকার পঞ্চম স্থানে।
তালিকার ষষ্ঠ অবস্থানে আছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, সপ্তম অবস্থানে আছে নরওয়ে। পরিহাসের বিষয় হলো, প্রায় দুই বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়া ইসরায়েল আছে তালিকার অষ্টম স্থানে। নবম স্থানে আছে লুক্সেমবার্গ। প্রতিবেশী মেক্সিকো সুখী মানুষের দেশের তালিকায় শীর্ষ দশে থাকলেও এতে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের।
এদিকে, তলানিতে থাকা শীর্ষ দেশগুলো হলো যথাক্রমে—আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন, মালাবি, জিম্বাবুয়ে, বতসোয়ানা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইয়েমেন, কমোরোস ও লেসেথো। তলানির শীর্ষ ১০-এ না থাকলেও বাংলাদেশ আছে কাছাকাছি। ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ছাড়া সব দেশই এই তালিকায় বাংলাদেশর উপরে অবস্থান করছে। এই তালিকায় ভারত ১১৮তম, বাংলাদেশের ঠিক এক ধাপ আগে শ্রীলঙ্কা ১৩৩তম এবং নেপাল ৯২তম। মজার ব্যাপার হলো, সহিংসতায় জর্জরিত পাকিস্তান বাংলাদেশ ও ভারত দুই দেশের চেয়েই এগিয়ে। দেশটির অবস্থান তালিকার ১০৯ নম্বরে। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার অপর দুই দেশ ভুটান ও মালদ্বীপকে অন্তর্ভুক্ত করা হয়নি।

বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আটটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় সংসদে ভোটাভুটি হয়েছে। একক প্রার্থী থাকায় পরের সাতবার ভোটের প্রয়োজন হয়নি। এবার অবশ্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
২ ঘণ্টা আগে
আসামিদের অপরাধ খুবই গুরুতর। তারা হাজারো মানুষকে হত্যা ও ৩৫ হাজারের মতো মানুষকে গুরুতর জখম করার জন্য দায়ী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আসামিরা কোনো অনুকম্পা পেতে পারে না। ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে এক রাজনৈতিক জোকার।
৪ ঘণ্টা আগে
কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের বাছাই কমিটিতেও সরকারের আধিপত্যের ঝুঁকি রয়েছে বলে মনে করছে টিআইবি। প্রস্তাবিত কমিটিতে স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারদলীয় একজন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবকে রাখা হয়েছে। অন্য তিন সদস্যের অন্তত দুজনের মনোনয়নের ক্ষমতাও সরকারের হাতে থাকায় কমিশন নিয়োগে
৫ ঘণ্টা আগে
চলমান বিদ্যুৎ-সংকট বিবেচনায় দোকানপাট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশে দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পন্ন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে...
৫ ঘণ্টা আগে