
নির্বাচনের আগে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির দিকনির্দেশনামূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার হাতে এসপি ও ওসিদের বদলি-পদায়নের ক্ষমতা রয়েছে। তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে। এখানে সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে।’
উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য কাজ করবেন। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নিজ নিজ এলাকায় তাঁরা প্রশিক্ষণ নেবেন। তিনি বলেন, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য যা যা করার দরকার, তা তা করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে দিকনির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। ওই ভাষণের ধারাবাহিকতায় আজকে এই সভা ডাকা হয়েছে। নির্বাচনের আগে যেসব লজিস্টিক সাপোর্ট দরকার, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে আর পাঁচ প্রার্থীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন। এর মধ্যে জামায়াতের চার ও বিএনপির এ প্রার
২৮ মিনিট আগে
সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন। আশরোফাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার তাঁর চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ ঢাকার কড়াইল বস্তিতে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে সীমাবদ্ধতা। এর ফলে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস৩৪৪ (বোয়িং ৭৩৭) দুবাইয়ে প্রায় ৪৮ ঘণ্টার বেশি সময় অবস্থান করতে বাধ্য হয়।
১ ঘণ্টা আগে