
রাজধানীর বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্দা সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে সম্প্রতি তাঁর নাম এসেছে।
পুলিশের গুলশান বিভাগে উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে জানান, সোহেল রানাকে গ্রেপ্তারের ব্যাপারে এখনো আমরা আনুষ্ঠানিক ভাবে কোনো তথ্য পাই নাই।
বনানী থানার ওসি নুরে আজম আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার ও শনিবার তিনি অফিস করেননি। তিনি ছুটিও নেননি। তিনি কোথায় আছেন জানি না। ভারতে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাঁর গ্রেপ্তারের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো কিছু জানি না।
পশ্চিমবঙ্গের ইউবিএস নামে স্থানীয় একটি গণমাধ্যমে বলা হয়, সীমান্ত টপকে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার কোচবিহার জেলার চ্যাংড়াবান্দা সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিক শেখ সোহেল রানাকে গ্রেপ্তার করে বিএসএফ। আটকের পর তাঁর কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল এবং এটিএম কার্ড জব্দ করা হয়েছে। শনিবার মেখলিগঞ্জ থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে বিএসএফ। গ্রেপ্তার হওয়া সোহেল রানার পাসপোর্ট থেকে দেখা যায়, তিনি বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা।
সোহেল রানা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী বহুল আলোচিত ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের পৃষ্ঠপোষক। বনানী থানার এই পুলিশ পরিদর্শকের বোন ও ভগ্নিপতি ই–কমার্স প্রতিষ্ঠান ‘ই–অরেঞ্জ’ পরিচালনা করতেন। মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই–অরেঞ্জের বিরুদ্ধে গত ১৭ আগস্ট মামলা করেন গ্রাহক মো. তাহেরুল ইসলাম। ওই সময় তাঁর সঙ্গে প্রতারণার শিকার আরও ৩৭ জন উপস্থিত ছিলেন। গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই মামলা হয়।
আসামিরা হলেন ই–অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বীথি আক্তার, কাউসার আহমেদ এবং পুলিশের বনানী থানার পরিদর্শক সোহেল রানা। অরেঞ্জ বাংলাদেশ নামে প্রতিষ্ঠান খুলতে নেওয়া টিআইএন সনদে পরিচালক হিসেবে সোহেল রানার নাম দেখা যায়। প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন সময়ে আড়াই কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৮ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১১ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১২ ঘণ্টা আগে