
চিকিৎসক নিয়োগে ৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
রোববার (২০ জুলাই) রাত পৌনে বারোটার দিকে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন।
গত শুক্রবার (১৮ জুলাই) এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়, শেষ হয় দুপুর ১২টায়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
গত ২৯ মে ৪৮ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জনের শূন্যপদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ টি।
এর আগে বিশেষ ৩৯ তম ও ৪২ তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

বইমেলায় শিশুদের জন্য এবার আলাদা করে চত্বর করা হয়নি। মেলার একটি অংশে শিশুদের প্রকাশনার জন্য স্টল সাজানো হয়েছে। শিশুদের জন্য অনেক বই-ই বের হচ্ছে এখন। তুলনামূলকভাবে তাদের বই বিক্রির সংখ্যা নেহাত কম নয়। তবে বেশির ভাগ বইয়ের মান নিয়ে অভিজ্ঞজনদের অভিযোগ আছে।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দর প্রকল্পে দুই বছরে প্রায় ৭০০ কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরের ২৭টি অডিট আপত্তিতে এসব অনিয়ম ধরা পড়ে। সরকারি পরিবহন অডিট দপ্তরের হিসাব-সম্পর্কিত কমপ্লায়েন্স অডিট ইন্সপেকশন রিপোর্টে এসব আপত্তি এসেছে।
২ ঘণ্টা আগে
ডেঙ্গুর আতঙ্ক কমলেও মশা এখন রাজধানী ঢাকার অধিকাংশ এলাকার দিনরাতের যন্ত্রণা। গত জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে মশা বেড়েছে ৪০ শতাংশের বেশি। এর ৯০ শতাংশই কিউলেক্স। চলতি মার্চ মাসে মশার বিস্তার আরও বাড়তে পারে।
২ ঘণ্টা আগে
ওয়েব ডেভেলপার প্রতিষ্ঠান সফট বিডি ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকল করে সরকারি ওয়েবসাইট জাতীয় তথ্য বাতায়ন তৈরি করেছিল বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তথ্য বাতায়নের সোর্স কোডের মধ্যে পর্নো সাইটের লিঙ্ক পাওয়া গিয়েছিল বলেও জানিয়েছেন তিনি
৮ ঘণ্টা আগে