বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ এবং নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা ১৭ মে প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৯ মে।
এর আগে গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণ পরিষদে ‘কাউন্সিলর’-এর নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।
এদিকে ভোটার তালিকায় নাম না থাকায় আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন রিট দায়ের করেন। বিসিবির সাধারণ কাউন্সিলে ২০২৫-২৯ মেয়াদের জন্য যথাযথভাবে কাউন্সিলর হিসেবে তাঁরা মনোনীত/নিযুক্ত হয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়। রিটে নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশিদের বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে।
২৪ মিনিট আগে
নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে।
১ ঘণ্টা আগে
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মালয়েশিয়া সরকার গত সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চিঠি দিয়েছে। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২২ জুন দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি আয়োজনের বিষয়ে কথা চলছে।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১ তম অধিবেশনের সভাপতি নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে এই পদে নির্বাচিত হয়েছেন।
১৩ ঘণ্টা আগে