
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১ তম অধিবেশনের সভাপতি নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে এই পদে নির্বাচিত হয়েছেন। ভোটাভুটিতে খলিলুর রহমান ৯৯ ভোট পান, আর কাকোরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট গণনা করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি প্রতি বছর পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে ঘুরে আসে। ৮১ তম অধিবেশনের জন্য এই পদটি বরাদ্দ ছিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য। তাই ওই অঞ্চলের সমর্থন নিয়ে প্রার্থিতা দেয় বাংলাদেশ।
জাতিসংঘের কার্যবিধির ৩০ নম্বর বিধি অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে প্রার্থীদের নিজেদের ভিশন বা কর্মপরিকল্পনা উপস্থাপন করতে হয় এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে উন্মুক্ত সংলাপে অংশ নিতে হয়। নির্বাচনকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করাই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।
প্রথমদিকে ফিলিস্তিনও এই পদে আগ্রহ দেখালেও পরে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এরপর বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে।
অনেক সময় একটি অঞ্চলের দেশগুলো ঐকমত্যে একজন প্রার্থী ঠিক করে ফেললে সাধারণ পরিষদের সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু এবার বাংলাদেশ ও সাইপ্রাস—দুই দেশই প্রার্থী দেওয়ায় গোপন ব্যালটে ভোটগ্রহণের প্রয়োজন হয়। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির একটি করে ভোট রয়েছে। ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেই ড. খলিলুর বিজয়ী হন।
এই বিজয়ের মাধ্যমে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হলো। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী ইউএনজিএর ৪১ তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ৮১ তম অধিবেশন আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিজয় বহুপাক্ষিক কূটনীতি, শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন প্রশ্নে বাংলাদেশের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর আস্থার প্রতিফলন।

গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
৩ মিনিট আগে
আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১২ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে