
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডের পর কতজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে পুলিশের আইজিকে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে। সেই সঙ্গে শ্রমিকদের গ্রেপ্তার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ বুধবার এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
ব্যারিস্টার মাসুদ আর. সোবহান বলেন, শ্রমিকেরা এসেছে কাজ করতে। তাদের মালিকেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে।

সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন তদারকি, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দিতে এক মাসের মধ্যে স্বাধীন কমিটি...
২ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং ২০২৫ সালের গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠির বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি
৩ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে দুর্যোগ পূর্বাভাস, নদীভাঙন পর্যবেক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, উপকূলীয় নিরাপত্তা এবং গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সরকার ইতিমধ্যে সাইক্লোন ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দ্রুত জেলেদের কাছে পৌঁছে দিতে কার্যক্রম হাতে নিয়েছে।
৪ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব সংবাদপত্র। ২৬ থেকে ৩০ মে পর্যন্ত এ ছুটি ঘোষণা করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
৫ ঘণ্টা আগে