
কোরবানির ঈদ উপলক্ষে সীমান্তপথে কোরবানির পশুর চামড়া পাচারের আশঙ্কায় কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চামড়া পাচার প্রতিরোধে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিনসহ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধে কাজ করছেন।
চামড়া পাচারের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এই বাহিনী। সংশ্লিষ্ট সব ব্যাটালিয়নে আলাদা করে চোরাচালান ও পাচারবিরোধী বিশেষ দল মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে চামড়া পাচারকারীরা সীমান্ত ব্যবহার করে চামড়া বিদেশে পাচারের চেষ্টা করে। এ ধরনের যেকোনো অপচেষ্টা রুখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
একাধিক সীমান্তে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সীমান্তে চামড়া পাচার কিংবা আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আজ মঙ্গলবার মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন। সেই সঙ্গে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া...
১৪ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
১৪ ঘণ্টা আগে
২০ জুলাই রাতে হাসপাতাল থেকে কিছু লোক তাঁকে জোর করে বের করে দেন। কারণ, সেদিন আওয়ামী লীগের লোকজন হাসপাতালের চিকিৎসকদের হুমকি দিয়েছিলেন, ‘তাদের গুলি করা হয়েছে, মরেনি; ইনজেকশন দিয়ে মেরে ফেলুন।’ হাসপাতাল থেকে চিকিৎসাসংক্রান্ত কোনো কাগজপত্রও তাঁকে দেওয়া হয়নি...
১৪ ঘণ্টা আগে
পরিবেশ ও নগর ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাল-বিল ও নদীদূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য বাড়ির মালিকদের সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করার বিষয়ে সরকার কাজ করছে। পরিবেশ ও জলবায়ুসংকট মোকাবিলায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
১৪ ঘণ্টা আগে