
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এ ছাড়া জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।
বৈঠকে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি সংসদ প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন করাতে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠায় সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১৬ মিনিট আগে
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে সভাপতি করে গতকাল সোমবার সাত সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৩৯ মিনিট আগে
জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা বসতে যাচ্ছে আগামীকাল বুধবার। সেখানে চূড়ান্ত হবে চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার। পরদিন বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম দিনের অধিবেশনে এটি উত্থাপিত এবং পাস হওয়ার কথা রয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার ঢাকার কড়াইল বস্তি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি...
২ ঘণ্টা আগে