বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিমান চলাচল বিশেষ করে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করা হয়। বেবিচক চেয়ারম্যান রাষ্ট্রদূতকে একটি সময়বদ্ধ পরিকল্পনার মাধ্যমে এফএএ ক্যাটাগরি-১ বাস্তবায়নের জন্য দূতাবাসের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
আজ রোববার বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনাকালে দুই দেশের অ্যাভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে বলে তিনি জানান।

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। খেজুরে নির্ধারিত মাত্রার চেয়ে ৫ শতাংশ এবং শুঁটকি মাছে ১০ শতাংশ বেশি কীটনাশক পাওয়ার তথ্যও উঠে এসেছে।
১ মিনিট আগে
সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে ৩ থেকে ৪ বছরের মধ্যে এ ব্যয় উঠে আসবে....
৭ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা ও ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। নৌপথে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরের মধ্যে শেষ হোক, সরকার এমনটা চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘সরকারের চাওয়া এই অর্থবছরের মধ্যে নির্বাচন কমিশন যেন নির্বাচনগুলো শেষ করে। তবে শুরু কবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আর আমি যদি শুরুটা বলে দেই
২ ঘণ্টা আগে