চলতি বছরের অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সেদিন। তবে অন্যান্যবারের মতো এবারের বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকছে না। এমনটাই সিদ্ধান্ত দিয়েছে মেলার আয়োজক বাংলা একাডেমি।
গতকাল রোববার সন্ধ্যা ৭টায় প্রকাশক প্রতিনিধি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলা একাডেমির এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব ড. মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, এবারের অমর একুশে বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাপুস নেতৃবৃন্দের সহায়তায় ইতিমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকগণ নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।
এমতাবস্থায়, ১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল-বিন্যাসের লটারি আজ গতকাল রোববার অনুষ্ঠিত হয়। প্রকাশকগণ আজ সোমবার থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।
উল্লেখ্য, ইতিপূর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী অমর একুশে বইমেলার স্টল-ফি সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন।

বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি নিয়োগের মাধ্যমে চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ সৃষ্টির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
সরকার দুই মাসের জ্বালানি তেলের মজুত থাকার আশ্বাস দিয়েছে। মজুত নিয়ে ভরসার কথা মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম থেকেই বলা হচ্ছে। কিন্তু মাঠের চিত্রের পরিবর্তন নেই। বরং তা দৃশ্যত দিন দিন কঠিন হচ্ছে। রাজধানীতে বহু মানুষ ভোর থেকে তেলের পাম্পের লাইনে দাঁড়ালেও অধিকাংশ পাম্পে দুপুরের আগে ডিপো থেকে তেল আসছে না।
৭ ঘণ্টা আগে
২০৩০ সালের মধ্যে শুধু সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য একটি নীতিমালা এবং বিনিয়োগ সহযোগীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
৯ ঘণ্টা আগে
প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন।
১০ ঘণ্টা আগে