দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে আগামীকাল বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সফরের শেষ দিনে ২২ ফেব্রুয়ারি সেনাপ্রধান জামবো এলাকায় নিয়োজিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্টের একটি টেমপোরারি অপারেটিং বেজ (টিওবি) পরিদর্শনে যান। তিনি কন্টিনজেন্টের ক্যাম্প এবং তাদের চলমান সড়ক মেরামত প্রকল্প ঘুরে দেখেন। এ ছাড়া স্থানীয় জনসাধারণ ও সামরিক কর্মকর্তাদের সঙ্গেও কুশল বিনিময় করেন সেনাপ্রধান।
সফরের চার দিনে সেনাপ্রধান দক্ষিণ সুদানে বাংলাদেশের সব কন্টিনজেন্ট ঘুরে দেখেন। এ ছাড়া তিনি দক্ষিণ সুদানের উচ্চপদস্থ সামরিক, অসামরিক ব্যক্তিবর্গ ও জাতিসংঘ মিশনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন।
চার দিনের এ সরকারি সফরে গত ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ সুদান যান সেনাবাহিনী প্রধান। এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর সাত সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন— প্রকল্পের মেয়াদ যৌক্তিক কারণ ছাড়া বাড়ানো যাবে না। যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহির আওতায় আনা হবে।
৩ ঘণ্টা আগে
আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
১০ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
১০ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১৪ ঘণ্টা আগে