
পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অত্যন্ত ঘনবসতি সত্ত্বেও করোনা নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুর হার কম, সংক্রমণও কম। তাই স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, এই মুহূর্তে দোকানপাট, ব্যবসা সবকিছু খোলা, বিদেশে যাতায়াতও চলছে। তবে আমাদের অসতর্ক হলে হবে না। যুক্তরাজ্যে বর্তমানে আক্রান্তদের অধিকাংশ ওমিক্রনের শিকার। এই মুহূর্তে সব অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে এবং টিকা নিতে হবে।
মুজিব শতবর্ষ উপলক্ষে আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএসএমএমইউর অধীনে থাকা বিভিন্ন মেডিকেল কলেজের সাত শতাধিক শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে সাড়ে ৪ কোটি ভ্যাকসিন মজুত রয়েছে। দুই ডোজ টিকা পেয়েছেন চার কোটির বেশি মানুষ।
সম্প্রতি করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারের সর্বশেষ অবস্থা সম্পর্কে জাহিদ মালেক বলেন, আক্রান্তদের অবস্থা যে খারাপ হয়েছে তা নয়, তারা ভালো আছেন। কোয়ারেন্টিন থেকে শুধু হাসপাতালে নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। দেশেই সব ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে। অনেকে শখ করেই বিদেশে চিকিৎসা নিতে যায়। করোনায় লকডাউন ছিল, তখন সবাইকে দেশেই চিকিৎসা নিতে হয়েছে। আমাদের যথেষ্ট ভালো ডাক্তার, নার্স ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে, কিন্তু আন্তরিকতার অভাব আছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মো. ইকবাল আর্সলান।

সড়কপথের চেয়ে রেলপথের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাস্তা যতই বাড়াতে থাকি তত বেশি গাড়ি নামবে। ট্রাফিক বাড়বেই। এ ছাড়া রাস্তা সম্প্রসারণের কারণে ফসলের জমিও নষ্ট হয়।
৩৯ মিনিট আগে
২৯ এপ্রিল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হঠাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানা পরিদর্শন করেছেন। আজ শনিবার সকালে পূর্বঘোষণা ছাড়াই এই থানা তিনি পরিদর্শনে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়...
৩ ঘণ্টা আগে
সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি সিটি করপোরেশনের একটি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন তিনি।
৪ ঘণ্টা আগে