
দেশি ও বিদেশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার ব্যক্তি হিসেবে পদক পাচ্ছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছে বাংলাদেশ দূতাবাস প্যারিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসাকে এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হচ্ছে। পদকের জন্য মনোনীত জোসেফ ডেভিড উইন্টার রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ করেছেন এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রেখেছেন।
অপরদিকে, মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ২১শে ফেব্রুয়ারিকে ইউনেসকোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় বাংলাদেশ দূতাবাস প্যারিসকে মনোনীত করা হয়েছে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনোনীতদের হাতে পদক তুলে দেবেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেসকো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২১ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে ইউনেসকো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা দেবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়ন ও সহিংসতার মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৭ সালের ২৫ আগস্টের পর কয়েক মাসে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর নয় বছর কেটে গেলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণার পর রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ মর্যাদায়
১০ ঘণ্টা আগে
অবশেষে চূড়ান্ত হয়েছে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তনগর ট্রেনের নাম। ‘সপ্তপদী এক্সপ্রেস’ নামে পাবনা-ঢাকা-পাবনা রুটে যমুনা সেতু হয়ে চলবে এটি। বাংলাদেশ রেলওয়ে ৮০৭/৮০৮ নম্বরের নতুন এই এক জোড়া আন্তনগর ট্রেনের নামসহ পরিচালনার অনুমোদন এরই মধ্যে দিয়ে দিয়েছে। ট্রেনটিতে থাকবে এসি সিট, স্নিগ্ধা ও শোভন...
১০ ঘণ্টা আগে