
দেশে রেকর্ড ১৯ লাখ টনের বেশি খাদ্যের মজুত রয়েছে, যা আগে কোনো দিন ছিল না। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের একথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে ১৯ লাখ টনের বেশি খাদ্যের মজুত রয়েছে। ধান সংগ্রহ এখনো চলছে, আমনেও ভালো ফলন হচ্ছে। আগে বিঘায় ১৫-১৬ মণ হতো, সেখানে এবার ২৫ মণ পর্যন্ত হয়েছে। এরপর বোরো হবে। কাজেই শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে কোনো দুর্ভিক্ষ বা খাদ্যসংকট হবে না।
‘চালের দাম যাদের জন্য অসহনীয়, তাদের জন্য সহনীয় রাখতে আমরা ওএমএস, ভিজিডি, ভিজিএফ চালু রেখেছি। মাসে ১ লাখ মেট্রিক টন করে ওএমএস দিচ্ছি, যা সারা বছর চলছে।’
এ সময় খাদ্যে অপচয় বন্ধ করতে আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘চালের দাম বাড়লে আপনারা কথা বলেন, কমলে বলেন না। পত্রিকার প্রথম পাতায় লিখছে, চালের দামে অস্থিতিশীল। আবার ৬ নম্বর পাতায় লিখছে, কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। তাহলে আমরা যাব কোন দিকে? এ ক্ষেত্রে ভারসাম্য দরকার। কৃষকদের বাঁচতে হবে। আবার ভোক্তা পর্যায়ে দাম সহনীয় পর্যায়ে থাকতে হবে।’
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘খাদ্যের নিরাপত্তা যেকোনো জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে ক্ষেত্রে উৎপাদন থেকে বিতরণ—সব কার্যক্রমে ডিসিদের ভূমিকা থাকে। আগামী দিনগুলোতে তাঁরা যাতে আমাদের আরও বেশি সহায়তা করেন, সেই কথা বলেছি। একসময় কৃষির সঙ্গে জড়িতদের সামাজিক মর্যাদা ছিল না। কৃষি যে গুরুত্বপূর্ণ বিষয়, আধুনিক কৃষি, সেটি কেউ মনে করতেন না। কিন্তু এখন আর তা নেই। আগে এক বিঘায় চার-পাঁচ মণ ধান হতো, এখন এক বিঘায় ২০ মণ ধান হয়।’
কৃষিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আমাদের বিজ্ঞানীরা এমন জাত নিয়ে এসেছেন, যা থেকে বিঘাপ্রতি ৩০-৩৩ মণ ধান উৎপাদন সম্ভব। আমরা সরিষার আবাদ বাড়াতে বলেছি। আমরা ২০-২৫ হাজার কোটি টাকা খরচ করি ভোজ্যতেল আমদানিতে। এটিকে অর্ধেকে নামিয়ে আনছি। দেশি জাতে এক বিঘায় এক থেকে দেড় মণ সরিষা উৎপাদন হয়। নতুন উদ্ভাবিত জাতে বিঘাপ্রতি সাত-আট মণ সরিষা উৎপাদন সম্ভব।’
পতিত জমি ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলেট এলাকায় অনেক অব্যবহৃত জমি আছে। বরিশালে লবণাক্ততা ও পানি সমস্যায় ৬০ ভাগ জমি আবাদ হয় না। এসব জমি আবাদের আওতায় আনার আলোচনা হয়েছে। হাওর অঞ্চলে এমন জাত উদ্ভাবন করতে হবে; যাতে আগাম বন্যা আসার আগেই ধান কেটে ফেলা যায়। বরিশালসহ লবণাক্ত এলাকায় এমন ধানের জাত দরকার, যা লবণসহিষ্ণু হয়। এ ক্ষেত্রে নতুন নতুন কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করব।’

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি: হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। হজ ফ্লাইট-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি নিয়োগের মাধ্যমে চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ সৃষ্টির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
সরকার দুই মাসের জ্বালানি তেলের মজুত থাকার আশ্বাস দিয়েছে। মজুত নিয়ে ভরসার কথা মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম থেকেই বলা হচ্ছে। কিন্তু মাঠের চিত্রের পরিবর্তন নেই। বরং তা দৃশ্যত দিন দিন কঠিন হচ্ছে। রাজধানীতে বহু মানুষ ভোর থেকে তেলের পাম্পের লাইনে দাঁড়ালেও অধিকাংশ পাম্পে দুপুরের আগে ডিপো থেকে তেল আসছে না।
১০ ঘণ্টা আগে
২০৩০ সালের মধ্যে শুধু সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য একটি নীতিমালা এবং বিনিয়োগ সহযোগীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
১১ ঘণ্টা আগে