কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আহত শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় হাইওয়ে-৪২৭ মহাসড়কের দুন্দাস স্ট্রিট ওয়েস্ট এলাকায় এ ঘটনা ঘটে। সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
এক টুইট বার্তায় অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন। নিহতদের মধ্যে ২০ বছর বয়সী দুজন তরুণ-তরুণী রয়েছেন। নিহত আরেকজন ১৭ বছর বয়সী কিশোর। ২১ বছর বয়সী এক যুবক গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রাণে বাঁচলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, হতাহতদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে কানাডার পুলিশ বা দেশটির গণমাধ্যমে হতাহত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
কানাডাপ্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, নিহত তিন শিক্ষার্থী হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত।
টরন্টো পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান এবং হতাহতদের উদ্ধার করেন।

রাজধানীর গাবতলীতে গত ১৩ জুলাই দুটি ব্যক্তিগত গাড়ি থেকে কোডিনযুক্ত ৫৫০ বোতল এস্কাফ (নতুন মাদক) ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক করা হয় এক চালককে। তদন্তে পুলিশ জানতে পারে, ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে...
৬ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিন দিন (২০, ২৩ ও ২৪ অক্টোবর) বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। গুরুত্বপূর্ণ আটটি স্টেশনে রিলিফ ইঞ্জিন প্রস্তুত রাখা হবে।
৬ ঘণ্টা আগে
লোকসানকৃত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যায়, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১১ ঘণ্টা আগে