আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ডেকে তা স্থগিত করলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
মাউশি সূত্র বলছে, বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা আহ্বান করা হয়। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।
সূত্র আরও বলছে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভাও স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
জানতে চাইলে বৃহস্পতিবার রাতে প্রশাসন শাখার উপপরিচালক মো. শাহজাহান বলেন, ‘(শহীদ বুদ্ধিজীবী দিবসে) আলোচনা সভা ডাকা হলেও ডিজি স্যার মন্ত্রণালয়ে কথা বললে তা করতে মানা করা হয়। সভাটি স্থগিত করা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যে আলোচনা সভা করতে বলা হয়েছিল সেটি অনুষ্ঠিত হবে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বরে সবচেয়ে বেশীসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেছিলেন। গণঅভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের পর আগামী ১৪ ডিসেম্বর প্রথম শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে যাচ্ছে বাংলাদেশ।
আগামী শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে এর তাৎপর্য তুলে ধরে সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা আয়োজন করতে ইতিমধ্যে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর সেখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখান থেকে তারা রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সকাল সাড়ে ৮টা থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
৪ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
৯ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১২ ঘণ্টা আগে