
ঢাকার সব ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সৌর প্যানেল স্থাপনের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বিদ্যুৎ বিভাগ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে (স্রেডা) ৬ মাসের মধ্যে আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সব আবাসিক ও বাণিজ্যিক ভবনে এরই মধ্যে স্থাপিত সৌর প্যানেলসমূহ সচল করার নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে ঢাকার সব ভবনের ছাদে স্থাপিত বিদ্যমান সৌরপ্যানেলসমূহ কার্যকরভাবে চালু রাখার ব্যর্থতা কেন আইনবহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এ ছাড়া সব ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সৌর প্যানেল স্থাপন করে আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি ও জাতীয় মহাপরিকল্পনায় প্রতিশ্রুত গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।
বেলার পক্ষে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। আইনজীবী হাসানুল বান্না আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার দিবাগত মধ্যরাতে এসব রদবদল করে ১৭টি প্রজ্ঞাপন জারি করেছে।
২ ঘণ্টা আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে
বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গণভোট অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটিতে। আইন মন্ত্রণালয় এই সুপারিশ করেছে দাবি করে এর বিরোধিতা করেছে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠকে এই বিরোধিতা করেন জামায়াতের সদস্য।
৩ ঘণ্টা আগে
একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।
৬ ঘণ্টা আগে