
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে আমজনতার দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনসংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তির পর প্রজাপতি প্রতীকে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করা হয়।
এর আগে দুটি দাবি আপত্তির বিষয়ে ১৫ ডিসেম্বর শুনানি করে নির্বাচন কমিশন।
নিবন্ধন পাওয়ার পর তারেক রহমান বলেন, ‘আমরা কোনো জোটে যাব না। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেব।’
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় গত নভেম্বরের শুরুতে আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন তারেক রহমান।
তারেক তখন সংবাদমাধ্যমকে বলেছিলেন, নিবন্ধনের সব যোগ্যতা পূরণ করা হলেও তাঁর দলকে নিবন্ধন দিচ্ছে না ইসি। বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় আমজনতার দল নিবন্ধন পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সে সময় তারেক রহমানের প্রতি সংহতি জানিয়ে তাঁর দলকে নিবন্ধন দিতে ইসির প্রতি আহ্বান জানায়।
একপর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে প্রায় ১৩৩ ঘণ্টা পর অনশন ভাঙেন তারেক রহমান।
এ পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর রিভিউয়ের জন্য আবেদন করার পর আমজনতার দলকে পর্যালোচনায় রাখে ইসি। একই সঙ্গে আরও ছয়টি দলকে পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়।
দলগুলো হলো—বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ (শাজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জনতার দল।
এর মধ্যে আমজনতার দল আজ নিবন্ধন সনদ পেল।

আগামীকাল মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
১৮ মিনিট আগে
বাংলাদেশ–ভারতের সম্পর্ক কোনো একটি ইস্যুতে ‘বন্দী’ বা আটকে হয়ে থাকা উচিত না। গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তা ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়তে বাংলাদেশের পথে বাধা হবে না। এমনটাই বলেছেন বাংলাদেশে সর্বশেষ জাতীয় নির্বাচনে বিজয়ী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো আচরণবিধি মানার অঙ্গীকার করলেও বাস্তবে তা রক্ষা হয়নি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই প্রচারে ব্যয়ের সীমা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে বলে সংস্থাটির পর্যবেক্ষণে উঠে এসেছে।
৩৩ মিনিট আগে
নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে