
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের ‘মব জাস্টিস’-এ বিশ্বাস করে না এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তাঁর পাশে ছিলেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি, সরকার কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসাধ্য কাজ করছে।’
উপদেষ্টা জনগণকে দায়িত্বশীল হতে এবং কোনো বিচারবহির্ভূত কার্যকলাপে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ গঠনের সময় এসেছে। ৫ আগস্টের পরপর যখন দেশে আইন ছিল না, তখন আমরা নিজেদের রক্ষা করেছি। আমাদের সচেতন হতে হবে এবং কোনো ধরনের “মবিং”-এ জড়ানো উচিত নয়।’
আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘মাত্র ছয় মাস পার হতে না হতেই ফ্যাসিবাদী ও তাদের দোসররা বিদেশ থেকে লোকজনকে উসকানি দিতে শুরু করেছে। দেশে এসে বিচারের মুখোমুখি হোন। আপনারা যে উসকানি দিচ্ছেন তা ভয়াবহভাবে ছড়াচ্ছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ ২৭ আগস্ট আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। এবারের অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। তবে এই অধিবেশনে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্তসহ ছয়টি গুরুত্বপূর্ণ...
১২ মিনিট আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে যোগদানের বিষয়টি বাংলাদেশ সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (২) শামা ওবায়েদ ইসলাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ এই জোটে যোগ দিলে তা দেশের স্বার্থ, অর্থনীতি...
১২ ঘণ্টা আগে
নেপালে ঘটে যাওয়া ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৩ ঘণ্টা আগে
বিএনপি সরকার ক্ষমতার ছয় মাস পূর্ণ করেছে। এই সময়ে এমন একটি ঘটনাও ঘটেনি, যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে