ধর্ম মন্ত্রণালয়ের একটি চিঠি জারি করার দুই ঘণ্টার মাথায় বাতিল করা হয়েছে। আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম সই করা ওই চিঠিতে বলা হয়, কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের তথ্য চাওয়া হয়।
চিঠিটি মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনসহ সব দপ্তরপ্রধানকে দেওয়া হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের নজরে আনা হলে তা বাতিল করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার আজকের পত্রিকা’কে বলেন, ‘চিঠিটি আমাকে না জানিয়ে ভুল করে জারি করা হয়েছে। আমার নজরে আসার পরই ওই চিঠি বাতিল করে দিয়েছি।’
আরও খবর পড়ুন:

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায় হলে সেটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি হতে হয়। সাধারণত পুরোনো মামলার শুনানি আগে এবং নতুন মামলার শুনানি পরে হয়। তবে বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা গেছে।
৭ মিনিট আগে
লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মরদেহ দেশে ফিরেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিস্তারিত জানায় বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট সূত্র।
১৩ মিনিট আগে
টিআইবি বলেছে, সরকারের প্রথম ১০০ দিন একদিকে সম্ভাবনাময় ও আশাব্যঞ্জক, অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ঘাটতি উদ্বেগের কারণ হয়ে রয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়তে চায়। সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল হিসেবে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
১ ঘণ্টা আগে