
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর অনুরোধে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি, যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে পারব—বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীলতার পথে হাঁটছে।’
লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সেই ভবনের ছাদে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি—নেতৃত্ব কেবল নীতিতেই নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে।’
তারেক রহমান বলেন, ‘টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, এটি আমাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক।’
দেশের জলবায়ু সংকট ও জ্বালানি চাহিদার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে এবং বিদ্যুতের চাহিদাও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।’
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙন এখন বাংলাদেশের প্রতিদিনের বাস্তবতা বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে সৌরশক্তির বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টার সৌরশক্তি পাওয়া যায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে।’ গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যয় ব্যাপকভাবে কমে যাওয়ায় এটি এখন পরিবেশবান্ধবের পাশাপাশি অর্থনৈতিকভাবেও অত্যন্ত কার্যকর সমাধান বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি প্রতিষ্ঠান এবং নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ খুব দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ দিন দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দেশের পক্ষাঘাতগ্রস্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সামগ্রিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিআরপির শীর্ষ কর্মকর্তারা প্রতিষ্ঠানটির চলমান মানবিক কার্যক্রম, আধুনিক চিকিৎসাসেবা, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে পক্ষাঘাতগ্রস্ত হওয়া মানুষের পুনর্বাসনসেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সিআরপির দীর্ঘদিনের মানবিক ও চিকিৎসাসেবার প্রশংসা করেন। এ সময় দেশের অসহায় ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রশাসন, হিসাব ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান যুগ্ম সচিব মো. নাজমুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার।
২৩ মিনিট আগে
রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান।
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
৯ ঘণ্টা আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
১৩ ঘণ্টা আগে