হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসানোর জন্য সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সেই সাত প্রতিষ্ঠান হলো: স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। সর্বনিম্ন ১ হাজার ৭০০ থেকে সর্বোচ্চ ২ হাজার ৩০০ টাকা খরচ দিয়েছে প্রতিষ্ঠানগুলো। ল্যাব স্থাপনের জন্য সবচেয়ে কম সময় তিনদিন চেয়েছে স্টেমজ হেলথ কেয়ার আর সবচেয়ে বেশি ছয়দিন সময় চাওয়া জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজের। বাকিরা চার থেকে ছয় দিন সময় লাগবে বলে জানিয়েছে।
চিঠিতে নির্বাচিত ল্যাবগুলোকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের (এসওপি) আলোকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান প্রতিপালনের শর্তে আলোকে উপযুক্ত ল্যাবসমূহের অনুকূলে শুরুর নির্দেশ জারি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) অনুরোধ করা হয়।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টেমজ হেলথ কেয়ার ও সিএসবিএফ হেলথ সেন্টার করোনা পরীক্ষায় জালিয়াতির কারণে বিতর্কিত। চলতি বছরের ১০ জুন বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস শনাক্তের পরীক্ষায় অনিয়মের অভিযোগে চারটি ল্যাবের কার্যক্রম বন্ধ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা দেয় টাকার বিনিময়ে করোনা পজিটিভ ব্যক্তিকে নেগেটিভ রিপোর্ট দেওয়া, নমুনা সংগ্রহ ও পরীক্ষায় নানা অনিয়মের কারণে এই চারটি ল্যাবে বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ রাখার। সেই চারটির মধ্যেই এই দুটি প্রতিষ্ঠান পেয়েছে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর কাজ।
জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির পর গত বছরের ১৩ জুলাই একদিনে পাঁচ প্রতিষ্ঠানের করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। যার একটি ছিল স্টেমজ হেলথ কেয়ার।
এ বিষয়ে কথা বলার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করার পর তারা জানায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকেই পাঠানো হয়েছে এই সাত প্রতিষ্ঠানের তালিকা। স্বাস্থ্যের মহাপরিচালক (ডিজি) এবিএম খুরশীদ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
গত ১৩ মে থেকে উড়োজাহাজে চড়ার কমপক্ষে ৬ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদের বাধ্যবাধকতার কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কর্মস্থলে ফিরতে পারছেন না বাংলাদেশিরা। কর্মস্থলে ফিরতে মানববন্ধনসহ অনশন কর্মসূচিও পালন করেছেন তারা।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিচে অনশন শুরু করেন প্রবাসী কর্মীরা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ তাদের আশ্বাস দেন কম সময়ের মধ্যে আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হবে।
গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মন্ত্রিসভার বৈঠকে দুই তিন দিনের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে ৯ কার্যদিবসে। সময়ের হিসাবে সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন ছিল উত্তেজনায় ভরা। প্রায় প্রতিটি কার্যদিবসে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে দফায় দফায় হয়েছে তীব্র বিতর্ক। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একাধিকবার সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, এই ধ্বংসস্তূপ থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারকে
৫ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ পারব।’
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। তিনি গুম ও খুন হওয়া স্বজনদের গণভবনে ডেকে তাঁদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। পক্ষান্তরে তাঁর ভেতরেই লুকিয়ে থাকত গুম-খুনে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।
৮ ঘণ্টা আগে