
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেওয়া নিষিদ্ধঘোষিত দলটির সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করেছে।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিযবুত তাহরীরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।’
সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা করেছে পুলিশ।
আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুুন:–

জাতীয় সংসদের বিশেষ কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করতে সংসদে বিল তোলা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকার এসব অধ্যাদেশ জারি করেছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন, অধ্যাদেশ দুটি বাতিল হলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের যে প্রত্যাশা...
৩৩ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলার পলাতক ১৮...
১ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবে ২৬ এপ্রিল।
১ ঘণ্টা আগে
সাংবাদিক কামাল উদ্দিন মজুমদারকে বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি কামাল উদ্দিন সবুজ নামে বেশি পরিচিত। বর্তমানের দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদকের দায়িত্বে থাকা কামাল উদ্দিন সবুজকে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার...
২ ঘণ্টা আগে