কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রথম ভাসমান যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান অ্যাক্সিলেরেট এনার্জির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আগামীকাল শুক্রবার। এতে বন্ধ হয়ে যাবে দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। টার্মিনালটির মেরামতের কাজ শেষ হবে আগামী সোমবার।
এতে শুক্রবার দুপুর ১২ টাকা থেকে আগামী সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা সারা দেশে গ্যাসের চাপ কমে যাবে।
আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে সোমবার বন্ধ থাকবে ৫০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। তবে এ সময় সামিট গ্রুপের দেশের দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনালটি সচল থাকবে, এই টার্মিনাল দিয়ে দৈনিক ৫৫ থেকে ৫৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকার সময় দেশের কোথাও কোথাও গ্যাসের চাপ কমে যেতে পারে। সোমবার দুপুরের পর থেকে ফের মেরামতকারী এলএনজি টার্মিনাল থেকে আগের মতোই গ্যাস সরবরাহ হবে।

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে এই ঐতিহাসিক জয়ে রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসছেন। জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৩টি স্থানে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
৫ ঘণ্টা আগে
১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে সরকার।
৬ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ২০ নভেম্বর ওই রায় দিয়েছিলেন আপিল বিভাগ।
৬ ঘণ্টা আগে