সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার পর হাইকোর্ট বিভাগের ৭ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে। আজ শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে।
এরই মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
এই ৫ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
বিচারপতিদের পদত্যাগের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শূন্যতা পূরণে নিয়োগ পাচ্ছেন সাত বিচারপতি । একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সম্ভাব্য তালিকায় রয়েছেন- বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি একে এম আসাদুজ্জামান, জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল কবির, বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি মামনুন রহমান।

ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
নিজেদের প্রকাশিত প্রতিবেদনের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের প্রশ্ন ও দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
তামাকপণ্যে কার্যকর কর আরোপ ও দাম বাড়ানোর দাবিতে অর্থমন্ত্রীর কাছে ছয় সংসদ সদস্য ডিও লেটার দিয়েছেন। উবিনীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের মূল্যবৃদ্ধি এবং করকাঠামো সংস্কারের প্রস্তাব এতে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব এমন ছবি কিংবা তথ্য প্রকাশ করা আইন, মানবাধিকার এবং ভিকটিম সুরক্ষার নীতিমালার পরিপন্থী। এ বিষয়ে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনাও রয়েছে। তাই এই নোটিশ পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে