চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। পুনর্গঠনের ফলে বাণিজ্য, শিল্প, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্যপদে পরিবর্তন এসেছে।
বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে জামায়াতের সংসদ সদস্য (এমপি) সৈয়দ জয়নুল আবেদীনের বদলে দলটির আরেক এমপি কামাল হোসেনকে যুক্ত করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটিতে বিএনপির মো. আবদুল্লাহর বদলে মুন্সিগঞ্জ-২ আসনের এমপি আবদুস সালাম আজাদ এবং জামায়াতের এমপি আল ফারুক আবদুল লতিফের পরিবর্তে দলটির আরেক এমপি এনামুল হককে কমিটির সদস্য করা হয়েছে।
আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আল ফারুক আবদুল লতিফের বদলে সংরক্ষিত আসনের জামায়াত জোটের তাসমিয়া প্রধানকে সদস্য করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে এনসিপির আতিকুর রহমান মোজাহিদের বদলে জামায়াতের মীর আহমাদ বিন কাসেমকে সদস্য করা হয়েছে।

এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সেই সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
১৯ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
৪০ মিনিট আগে
নারায়ণগঞ্জসহ দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই দিনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তার দপ্তর ও দায়িত্বে রদবদল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উড়োজাহাজ কেনার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত
২ ঘণ্টা আগে