
দেশের বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
আজ মঙ্গলবার সকাল ১১টায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও ছিলেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান খাতের আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ ও নিরাপত্তা মানোন্নয়নে পারস্পরিক সমর্থনের বিষয়েও মতবিনিময় হয়।
এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

দুদকের ‘নখ-দাঁত’ প্রসঙ্গে এর আগে একজন চেয়ারম্যান বলেছিলেন, দুদকের নখ-দাঁত নেই। আপনি বলেছেন, শার্প হচ্ছে এই প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘আমরা এই সময়টুকুতে কী করতে পেরেছি, তা বিচার করার মালিক আপনারা।
১৫ মিনিট আগে
কোমলমতি শিশু-কিশোরদের পবিত্র কোরআন মুখস্থকরণে উৎসাহিত করা এবং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করতে দেশব্যাপী জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
৪২ মিনিট আগে
ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
৪২ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে ইশতেহারের প্রতিশ্রুতি
২ ঘণ্টা আগে