
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসেন।
ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায় আগামী মঙ্গলবার দুই নেতা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে তার অবসান, দেশটির বিদেশি কর্মীদের জন্য তৈরি করা কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে (এফডব্লিউসিএমএস–ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে) বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রবেশাধিকার নিশ্চিত করা, প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি খাত সহযোগিতাসহ বিভিন্ন বিষয় দুই নেতার আলোচনা আসতে পারে।
কূটনীতিকেরা বলছেন, উভয় পক্ষ প্রধান উপদেষ্টার সফরে প্রায় ১০টি সমঝোতা স্মারক ও নোট সইয়ের ওপর কাজ করছে। এর মধ্যে প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সাতটি স্মারক সইয়ের সম্ভাবনা আছে।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের সম্ভাবনা আছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যরা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন।
প্রধান উপদেষ্টার ১৩ আগস্ট ঢাকার উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগের কথা রয়েছে।

মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশের পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন। আজ সোমবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক
৩ ঘণ্টা আগে
চাকরির মেয়াদ শেষে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে এক বছরের চুক্তিতে সেতু বিভাগের সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ। তারা এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে দাবি জানিয়েছে। প্রস্তাব আমলে নিয়ে বিআরটিএ বাসভাড়া সমন্বয়ের উদ্যোগও নিয়েছে।
৫ ঘণ্টা আগে