
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় প্রতি উপজেলা ও থানায় কমপক্ষে দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে ইসি।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়ন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য এসব ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আইনশৃঙ্খলা-সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) বরাবর দৃষ্টি আকর্ষণ করে প্রেরণ করা হয়েছে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য সরকার বদ্ধপরিকর। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে নমনীয়তার অভিযোগ তুলেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন সংগঠনটির নেতারা।
৪ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর মামলা নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে পুরাতন মামলা নিষ্পত্তিতে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। আর বিচারপ্রার্থীদের হয়রানি কমাতে পুরাতন মামলা অগ্রাধিকার...
৪ ঘণ্টা আগে
বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
৮ ঘণ্টা আগে