
বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় ঢাকা-কক্সবাজার রুটে অতিরিক্ত যাত্রী চাপের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৪ ও ২৭ ডিসেম্বর এক জোড়া বিরতিহীন ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে একটি আদেশ জারি করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্যুরিস্ট স্পেশাল ট্রেনগুলো অতিরিক্ত কোচ নিয়ে চলবে। এতে দিনে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসন থাকবে। ট্রেনের ক্যাটারিং সেবা পরিচালনা করবে বিআরটিসি আর স্টুয়ার্ড/অ্যাটেনডেন্ট নিয়োগসহ অন্য আনুষঙ্গিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ের পূর্বাঞ্চলকে। স্পেশাল ট্রেনগুলোর ওয়াশ পিট সম্পন্ন হবে কক্সবাজার রেলস্টেশনে।
এদিকে ২৪ ডিসেম্বর চট্টগ্রাম স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকা পৌঁছাবে। একই দিনে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে।
২৭ ডিসেম্বর ট্যুরিস্ট স্পেশাল ট্রেন কক্সবাজার থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকা পৌঁছাবে। আর চট্টগ্রাম স্পেশাল ট্রেনটি সেদিন ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এ ছাড়া অভিযানে অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার ও পেট্রল ৭০ হাজার ৫৪ লিটার উদ্ধার করা হয়েছে।
১৩ মিনিট আগে
৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। হামের টিকা সংগ্রহ করার প্রস্তুতি চলছে। টিকা হাতে পেতে ১ মাস সময় লাগবে।
৩৬ মিনিট আগে
রাজধানীসহ দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের আওতায় থাকবে না।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সপ্তাহে তিন দিন অফিসের যে পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি ঠিক নয় বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে