
মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ সাইট থেকে ২৯৭ বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের কোডনাম ছিল ‘অপ সাপু’। মঙ্গলবার (৪ জুন) বায়ান লেপাস শিল্প এলাকায় এই অভিযান চালানো হয়।
পেনাং অভিবাসন বিভাগ এক বিবৃতির বরাতে নিউ স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, বায়ান লেপাসের একটি গাড়ি পার্ক নির্মাণস্থলে পরিচালিত এই অভিযানে মোট ৫২০ জনের পরিচয়পত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩১৪ জনকে অবৈধ অভিবাসন-সংক্রান্ত অপরাধে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৯৭ জনই বাংলাদেশের নাগরিক।
আটকদের মধ্যে আরও রয়েছেন পাকিস্তানের ১৩ জন, মিয়ানমারের ২ জন, ভারতের ১ জন ও ইন্দোনেশিয়ার ১ জন। সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ। অভিযানকালে কোনো নারী, শিশু বা নিয়োগদাতাকে আটক করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিবাসীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অভিযান পরিচালনায় অংশ নেয় সাঁজোয়া যান ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মালয়েশিয়ার নির্মাণ, পরিষেবা ও কৃষিখাতে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের উপস্থিতি দীর্ঘদিনের। তবে অবৈধভাবে অবস্থান ও কাজ করা অভিবাসীদের ধরতে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার করেছে মালয়েশিয়া সরকার।
পেনাং অভিবাসন বিভাগের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই শেষে তাঁদের অনেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া ‘মক্কা চুক্তি’কে তারা তেহরানের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না। একই সঙ্গে এই চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহ বা সিদ্ধান্ত নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই।
১ ঘণ্টা আগে
দেশের ৮টি ওষুধ কোম্পানির ১৪টি কাশির সিরাপ পরীক্ষা করে ‘ডেক্সট্রোমেথরফেন’ নামের একটি উপাদান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উপাদানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‘ক’ শ্রেণির তফসিলভুক্ত মাদক। এ বিষয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেও সরকারি নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর বলেছে...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক কর্মসংস্থান শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ২৫টির গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সেলিমা রহমান।
৫ ঘণ্টা আগে