
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে অর্থ পাচারের উল্লেখযোগ্য প্রমাণ মেলায় নোয়াখালীর চাটখিল থানায় আজ শুক্রবার (৩১ অক্টোবর) মামলা করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ধারা ৪(২)(৪) অনুযায়ী মামলাটি করা হয়।
আজ বিকেলে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীর চাটখিল উপজেলার এক নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম প্রথমে সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে যোগ দেন। পরে ২০০৯ সালে বর্তমানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গঠনের পর স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে ‘ব্যক্তিগত সহকারী’ হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদে থেকেই তিনি অস্বাভাবিকভাবে আর্থিকভাবে লাভবান হন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১০ সালে তিনি ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামের একটি কোম্পানি গঠন করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসার লাইসেন্স নেন। তবে ওই ব্যবসার আড়ালে তিনি বহুসংখ্যক সন্দেহজনক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেন। কোম্পানির নামে খোলা একাধিক ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অঙ্কের টাকা জমা হয়, যার বৈধ উৎস পাওয়া যায়নি।
সিআইডির অনুসন্ধান অনুযায়ী, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫৬৫ কোটিরও বেশি টাকা লেনদেন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ নগদে জমা হয় দেশের বিভিন্ন স্থান থেকে। এসব টাকার উৎস অজানা এবং তা হুন্ডি ও মানি লন্ডারিং কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিক প্রমাণ মেলে।
সিআইডি বলছে, অনুসন্ধানে আরও দেখা গেছে, জাহাঙ্গীর আলম তাঁর স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেন করতেন। ২০২৪ সালের জুন মাসে তিনি ও তাঁর স্ত্রী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থান করছেন। তবে বিদেশে সম্পদ ক্রয় বা বিনিয়োগের কোনো সরকারি অনুমোদন তাদের ব্যাপারে পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, জাহাঙ্গীর আলম, তাঁর স্ত্রী কামরুন নাহার, ভাই মনির হোসেন এবং প্রতিষ্ঠান স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড যৌথভাবে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সিআইডি জানিয়েছে, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, সংশ্লিষ্ট অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩০ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৪০ মিনিট আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
১০ ঘণ্টা আগে