
বাংলাদেশ সচিবালয়ে আনসার-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসনাত আবদুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি স্ট্যাবল আছেন, কয়েক দিন পর্যবেক্ষণে রাখতে হবে।’
সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের মধ্যে সংঘর্ষে হাসনাত আবদুল্লাহ আহত হন। পরে হাসনাত আবদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রোববার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘হাসনাতের জ্ঞান ফিরেছে। আশা করি, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।’

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে ছুটিতে বেড়াতে আসা প্রবাসীদের অনেকে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারও শেষের দিকে।
৪ মিনিট আগে
সমরাস্ত্র উৎপাদন, জ্বালানি, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের আঙ্কারায় আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে উভয় পক্ষ এই ঐকমত্যে পৌঁছেছে। এ ছাড়া
১ ঘণ্টা আগে
নবনিযুক্ত প্রশাসকরা হলেন— বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।
৩ ঘণ্টা আগে
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আজ শনিবার নোয়াবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে